পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের পেশোয়ারে একটি শিয়া মসজিদে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। সেখানে গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। শুক্রবার জুম্মার নামাজের সময় এই ঘটনা ঘটে। খবর: বিবিসি ও ডনের।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, হায়াতাবাদ এলাকায় চালানো ঐ হামলায় অন্তত ৫৬ জন আহত হয়েছেন।
পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলাকারীরা জুম্মার নামাজের সময় মসজিদের মধ্যে ঢুকে হামলা চালাতে থাকে। সেখানে ঢোকার আগে তারা গ্রেনেড বিস্ফোরণ ঘটায়।
এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।
দুই সপ্তাহ আগে, সিন্ধু প্রদেশের শিকারপুর জেলায় একটি শিয়া মসজিদে হামলা চালানো হয়। এত ৬০ জন নিহত হন। তালেবানের সঙ্গে সম্পর্কিত সুন্নি জঙ্গিরা ঐ হামলার দায় স্বীকার করেছিল।
