লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাক চাপায় নিহত ১

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৫, ০০:৪২

লালমনিরহাটের কালীগঞ্জে ধান বোঝাই ট্রাকের চাপায় এক দোকানদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে রংপুর-পাটগ্রাম আঞ্চলিক মহাসড়কে কালীগঞ্জ উপজেলার চিড়ারমিল নামকস্থানে রংপুরগামী একটি ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি পানের দোকানে ঢুকে যায়। এতে দোকান মালিক আব্দুস ছামাদ(৫২) ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। নিহত ছামাদের বাড়ি পাইকানটারি গ্রামে। ঘটনার পর থেকে চালক ও হেলপার পলাতক। ধানের মালিককেও পাওয়া যায়নি। পুলিশ ট্রাক ও ধান উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ  করেনি বলে কালীগঞ্জ থানার ওসি(তদন্ত) সাজ্জাদ হোসেন জানান।