সোহরাওয়ার্দী উদ্যানে শিশু হত্যা: সত্ বাবা গ্রেফতার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৫, ২০:২০
 
 
 
 
 
রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যান থেকে দুই বছরের কন্যাশিশু শারমিন আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার পুলিশ শিশুটির সত্ বাবা সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে।
শাহবাগ থানার এসআই সোহেল রানা জানান—দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটির মা সাহিদা বেগমের সঙ্গে কয়েক দিন আগে সাইফুল ইসলামের বিয়ে হয়েছে। তারা সোহরাওয়ার্দী উদ্যানে ভাসমান অবস্থায় থাকতেন। শনিবার দুপুর ১২টার দিকে খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। এ সময় শিশুটির মা সাহিদা বেগমকে পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির সত্বাবা সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির গলার বাম পাশে আঘাতের কালচে চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে শিশুটির মৃত্যুর কারণ জানা যাবে।