রাজধানীতে বিএনপি-জামায়াত ও হিজবুত তাহরীরের ১৪ নেতাকর্মী আটক

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৫, ১০:০৪


রাজধানীতে অভিযান চালিয়ে বিএনপি, জামায়াত-শিবির ও হিজবুত তাহরীর ১৪ নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রবিবার সকালে ডিএমপি'র উপ-কমিশনার (লিগ্যাল এন্ড মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) । তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। তবে আটককৃতদের মধ্যে বিএনপির ১০জন, জামায়াত-শিবিরের একজন এবং হিজবুত তাহরীর তিনজন নেতাকর্মী রয়েছে বলে জানা গেছে।