সুজানগরে ট্রাকের চাপায় শ্রমিক নিহত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:০২
পাবনার সুজানগর-বাধের হাট সড়কের ত্রিমোহনী এলাকায় রবিবার ট্রাকের চাপায় আব্দুল মাজেদ (৪০) নামে এক তাঁত শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আলাদীপুর গ্রামের রমজান আলীর ছেলে।
জানা গেছে, দুপুর ১২টার দিকে নিহত মাজেদ ঘটনাস্থলে দিয়ে সড়ক অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে।