এর আগে কোনো বিশ্বকাপে এক ইনিংসে এক ব্যাটসম্যানের এতো ছক্কা দেখেনি দর্শকরা। ডেভিড মিলারের অবাক করা ব্যাটিং দেখল সারা বিশ্ব। মাত্র ৯২ বলে তিনি করেন ১৩৮ রান। এরমধ্যে ৯টি ছক্কা।
হ্যামিল্টনের সিডন পার্কে জিম্বাবুয়ের বিপক্ষে ৮৩ রানে ৪ উইকেটের পতন হলে তিনি খেলেন এ্রই দানবীয় ইনিংস। অবশ্য ডুমিনিও তার সঙ্গে ১১৫ রানে থাকেন অপরাজিত।
এরআগে বিশ্বকাপে এক ইনিংসে সর্বাধিক ৮ ছক্কার রেকর্ড ছিল তিন জনের। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে রিকি পন্টিং , ২০০৭ বিশ্বকাপে এতে ভাগ বসান পাকিস্তানের ইমরান নাজির, একই বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট।
