জিয়াউল হক চৌধুরী
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মুক্তিযোদ্ধা জিয়াউল হক চৌধূরী (৭৩) গত রবিবার ঢাকাস্থ উত্তরার বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে........ রাজিউন)। তিনি, দুই ছেলে ও এক মেয়ে রেখে যান। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে রায়কোট দক্ষিণ ইউপির পূর্ব বামপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মেয়ে জান্নাতুল ফেরদৌস স্বপ্না জাতীয় বিশ্ব বিদ্যালয়ের সহকারী পরিচালক।
