হাঙরের কামড়ে মারাত্মকভাবে আহত হয়ে এক তরুণী মারা গেছেন। শনিবার ফ্রান্সে ভারত মহাসগারের রিইউনিয়ন দ্বীপে তিনি আক্রমণের শিকার হন।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সৈকতের কাছাকাছি সাঁতার কাটার সময় ২০ বছর বয়সী ঐ তরুণীর পায়ে কামড় দেয় হাঙর। তাকে হাসপাতালে নেয়ার আগে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়। কিন্তু পরে তিনি মারা যান।
গত বছরের অক্টোবরে একই স্থানে হাঙরের কামড়ের শিকার হন এক ব্যক্তি (২৩)। ঐ ব্যক্তি প্রাণে বেঁচে গেলেও তার ডান পা হারান।
এর কয়েক মাস আগে ২০১৪ সালের জুলাইয়ে ৫১ বছর বয়সী এক সার্ফার মাদাগাস্কারের ২০০ কিলোমিটার দূরের একটি দ্বীপের দক্ষিণ-পশ্চিমে সেন্ট-লু এলাকায় একাধিক আক্রমণের শিকার হন। এরও আগে দুই বছরের মধ্যে ১১টি আক্রমণ হয়, যার মধ্যে পাঁচটিই ছিল মারাত্মক।
