শোক সংবাদ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৯

অধ্যাপক মাহমুদা খাতুন

চাঁদপুর ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ ডা. এমএ গফুরের সহধর্মিণী অধ্যাপক মাহমুদা খাতুন (৮১) ঢাকাস্থ নিজ বাসভবনে গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে--- রাজিউন)। তিনি দুই পুত্র ও ১ কন্যা রেখে যান। জানাজা শেষে তাঁকে বাসস্ট্যান্ডস্থ পৌর গোরস্থানে দাফন করা হয়। তাঁর বাবা প্রয়াত শাহেদ আলী পাটওয়ারী (সাবেক স্পিকার)। তিনি ১৯৬৪ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত চাঁদপুর সরকারি কলেজে এবং ১৯৬৭ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেন। তার জ্যেষ্ঠ পুত্র রংপুর মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. শাকিল গফুর, ছোট ছেলে বুয়েটের অধ্যাপক ড. শায়ের গফুর, তার মৃত্যুতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গভীর শোক প্রকাশ করেন।

আব্দুস সাত্তার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সাত্তার (৭৩) গত মঙ্গলবার ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ..... রাজিউন)। তিনি ২ পুত্র, ৩ কন্যা রেখে যান।

দেলোয়ার হোসেন

দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি প্রভাষক সাইফুল ইসলাম শাহীনের পিতা মাস্টার দেলোয়ার হোসেন (৭৪) মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।   তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে যান। তিনি উপজেলার কাকৈরতলা, বাঙ্গড্ডা ও পরিকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

আবুল বাশার

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আবুল বাশার (৭৭) গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রেখে যান। গতকাল বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করীম জানাজা শেষে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের পটিয়া থানার বড়লিয়া গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে।