পুলিশকে লক্ষ্য করে ককটেল, পাল্টা গুলিতে নিহত ১

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৫, ২২:৩৫
 
মাগুরার শালিখার  হাজনবাড়ি এলাকায়  রবিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য ককটেল নিক্ষেপ ও গুলি করে। জবাবে পুলিশ পাল্টা গুলি চালালে মশিউর রহমান(৪২) নামে ওয়ার্ড বিএনপির এক নেতা  নিহত হয়।
ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে ৪টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায়  জানান, শালিখার  হাজনবাড়ি এলাকায় রবিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য ককটেল ও গুলি নিক্ষেপ করলে পুলিশ আত্নরক্ষ্যাতে  ৫ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে।
একজনকে ঘটনাস্থলে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে  তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করার পর সে মারা যায়। তিনি আরও জানান, ককটেল ও গুলিতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছে এবং ঘটনাস্থল থেকে ৪ টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।  নিহত মশিউর রহমান শালিখার ছয়ঘরিয়া ওয়ার্ড বিএনপির সম্পাদক।