আজ সোমবার বেলা ১১টায় গুলশানে নৌপরিবহনমন্ত্রী ও শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহ্বায়ক শাজাহান খানের নেতৃত্বে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ। মন্ত্রী নিজেই এই ঘেরাওয়ে নেতৃত্ব দেবেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রোববার এ কথা জানানো হয়েছে।
বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধের নামে পেট্রলবোমায় নিহত ব্যক্তিদের স্মরণে এবং সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমন্বয় পরিষদ আয়োজিত মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে নৌমন্ত্রী এ আহ্বান জানান।
শাজাহান খানের এ কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবীর বলেন, এর আগেও এ ধরনের আরও কর্মসূচি পালিত হয়েছে, সেখানে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করেছে। আইনশৃঙ্খলা বিঘ্ন হওয়ার কোনো ঘটনা ঘটবে না। ঘটলে পুলিশ তার দায়িত্ব পালন করবে।