ভালো নেই বেদেরা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৫

নারায়ণগঞ্জ: ভালো নেই বেদেরা। বর্তমান সরকার তাদের নাগরিকত্ব দান করলেও তারা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এমনকি ঈদের সরকারি অনুদানও পান না তারা। কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও ও পানগাঁও তীর ঘেঁষে বেশ কিছু বেদে পরিবার দীর্ঘদিন যাবত্ বসবাস করছে। এদের বেশ কিছু আত্মীয়স্বজন মুন্সীগঞ্জেও রয়েছেন। এছাড়া, বাংলাদেশের বিভিন্ন জেলায় ৪ থেকে ৫ লাখ বেদে বসবাস করছেন। এদের অনেকেই আদি পেশা বাদ দিয়ে বিভিন্ন কাজ-কর্ম করে জীবনধারণ করছেন। ছবিতে ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বেদেদের একটি বহর     —ইত্তেফাক