ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার না’গঞ্জের এসপি হারুন অর রশিদ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩০

গতকাল মঙ্গলবার ঢাকা রেঞ্জ অফিসে ক্রাইম কনফারেন্স মিটিংয়ে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম(বার)। ঢাকা রেঞ্জের ডিআইজি  চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন (বিপিএম) এর সভাপতিত্বে ঐ কনফারেন্স মিটিং অনুষ্ঠিত হয়। মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ হারুন অর রশীদকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মনোনীত করে তার হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। উল্লেখ্য, মোহাম্মদ হারুন অর রশীদ পরপর তিনবার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন।