সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র এসএস রোডে মেট্রো প্লাজার সামনে পরপর দুইটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মেট্রো প্লাজার ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি ইনচার্জ আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা আড়াল থেকে ককটেল বোমাটি ছুড়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে।
