চলমান হরতাল-অবরোধে নাশকতার জেরে বিদেশি অর্ডার না পাওয়ায় লোকসানের মুখে শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আশুলিয়ার জিরাবোর বটতলা এলাকার সাউর্দান সোয়েটার কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।
জানা গেছে, তিন শতাধিক শ্রমিকের দেড় মাসের বেতন দিয়ে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে কতৃপক্ষ মূল ফটকে নোটিশ বোর্ড টানিয়ে দিয়েছে।
কারখানার পরিচালক ইলিয়াস মিয়া বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিদেশি বায়াররা কাজ দিচ্ছেন না। তাই লোকসানের মুখে কারখানাটি বন্ধ করে দিতে বাধ্য হলাম।
পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানাটি আবারো চালু করা হবে বলে আশা প্রকাশ করেন।
