বুড়িচং’র কোরপাইয়ে স’মিলে অগ্নিসংযোগ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৪:৪৮
কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই-শান্তারপাড় এলাকায় আরএফএম স’মিলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত আটটায় ওই স’মিলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন স’মিলের মালিক খোকন আহমেদ ভূইয়া। ঘটনার সাথে জড়িত সন্দেহে কোরপাই-শান্তারপাড় গ্রামের ফারুক হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
স’মিলের মালিক খোকন আহমেদ জানান, দীর্ঘদিন ধরে জনৈক ফারুক হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। সোমবার রাত আটটার দিকে ফারুকসহ আরো কয়েকজন এসে স’মিলের পৃথক তিনটি স্থানে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মিলের সব মেশিন, যন্ত্রাংশ ও মূল্যবান কাঠ পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়ে যায়। অভিযোগের ভিত্তিতে ফারুক হোসেনকে আটক করে পুলিশ।
বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইন-চার্জ (এস.আই) তৌহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।