মিয়ানমারের সংঘাতপূর্ণ শান প্রদেশের কোকাং এলাকায় মঙ্গলবার জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেনাবাহিনীর সঙ্গে কোকাং বিদ্রোহীদের সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী লড়াইয়ের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
এএফপির প্রতিবেদনে জানানো হয়, মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘গুরুতর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় মানুষের জীবন বিপদাপন্ন হয়ে পড়েছে। এ কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হলো।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতপূর্ণ অঞ্চলটির কর্তৃত্ব সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন। একই সঙ্গে সেখানে তিন মাসের জন্য সামরিক আইন জারি করা হয়েছে।
