সাতক্ষীরায় ৫টি অস্ত্র- ৮ রাউন্ড গুলি উদ্ধার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ১৪:৩৫
সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকা থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে  (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বুধবার ভোর রাতে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার এএসপি মিজানুর রহমান খান জানান, দুর্বৃত্তরা মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত পেট্রোল পাম্পের পিছনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন খবরের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা এ সময় অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়।