ফেনীর দাগনভূঞায় আগুনে পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ২৩:৫৮

বুধবার রাত ৭টার দিকে ফেনীর দাগনভূঞা বাজারের ফাজিলের ঘাট রোডের হাশেম মার্কেটে এক ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। হাশেম মার্কেটের মদিনা ফোমের একটি দোকান ও লেপ-তোষক তৈরীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মহূর্তে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফেনী থেকে ফায়ার সার্ভিসের গড়ি এসে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে হাশেম মার্কেটের ফোম, ক্রোকারিজ, স্বর্ণ, জুতা, কসমেটিক্স, সেলুন, সহ বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। আগুনে পার্শ্ববতী আরবি প্লাজার প্রাইম ব্যাংকের অধিকাংশ পুড়ে যায়। অগ্নিকান্ডে প্রাইম ব্যাংক লিমিটেড ও দোকানদারদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছে।

ফেনী ফায়ার সার্ভিসের স্টাফ অফিসার মোঃ জাহাঙ্গির আলম জানান, ফায়রার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। ফলে ব্যাংক সহ গুরুত্বপূর্ণ স্থাপনা গুলো রক্ষা পেয়েছে। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল ফয়সল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আগুন নিয়ন্ত্রনের জন্য পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন একসঙ্গে কাজ করে।