আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বাংলা ভাষায় লিখা সাইনবোর্ডে বানান শুদ্ধিকরণ অভিযান শুরু হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলা সদর, রামচন্দ্রপুর ও কোম্পানীগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিনের নেতৃত্বে এই অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, সহকারি মৎস্য কর্মকর্তা মোজ্জাম্মেল হক, ইউআরসির রুহুল আমিন, কাজী নোমান আহম্মেদ ডিগ্রী কলেজের প্রভাষক মনিরুজ্জামান, ডিআর সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাই, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বেলাল উদ্দিন আহম্মদ, ঘোড়াশাল আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফরিদ উদ্দিন, মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আউয়াল সরকারসহ বিএনসিসি ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
