গ্যালেশিয়া হোটেল এন্ড রিসোর্টের উদ্বোধন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:২৪
 
 
রাজধানীর বনানীতে রবিবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে গ্যালেসিয়া হোটেল এন্ড রিসোর্টের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী জনাব আসাদুজ্জামান নুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং এনএসটিটিআই এর অধ্যক্ষ জনাব এবিএম আশরাফুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন গ্যালেশিয়া হোটেল এন্ড রিসোর্ট এর চেয়ারম্যান আব্দুল কাইয়ম চৌধুরীসহ বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা এবং  ব্যাবসায়ীরা।
গ্যালেসিয়া হোটেল এন্ড রিসোর্টে উন্নত মানের ফুড এন্ড বেভারেজের মধ্যে রয়েছে- রয়েল এক্সপ্লোশন, ফর্ক এন্ড স্পুন, তবারক, ভার্ডি, ডেইলি ডিলাইট এবং মুন শ্যাডো। শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে  মাত্র ১৫ মিনিটের দূরত্বে দেশি-বিদেশি পর্যটকদের  আরামদায়ক থাকা ও উন্নতমানের খাবার সরবরাহের একটি ব্যাতিক্রমী হোটেল এন্ড রিসোর্ট হিসেবে সুযোগ-সুবিধার নতুন দ্বার উন্মোচন করবে বলে আশাব্যক্ত করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।

অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী বলেন- ঢাকা শহরে আরও অনেক উন্নত মানের হোটেল এন্ড রেস্টুরেন্টের প্রয়োজন। এতে করে পর্যটকদের আগ্রহ বাড়বে। মন্ত্রী গ্যালেশিয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।