সাতক্ষীরায় বিএনপি-জামায়াতে ৬ কর্মীসহ আটক ২১

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৫, ১২:৫৭
নাশকতার আশঙ্কায় সাতক্ষীরার বিএনপি-জামায়াতের ছয় কর্মীসহ ২১ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টিসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।