জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৫, ১২:০০
 
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ফিরোজ হোসেন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার জয়পুরহাট-আক্কেলপুর সড়কের পাকরতলী নামক স্থানে এই দুর্ঘটনায় ঘটে। ফিরোজ জামালগঞ্জ বাজারের এনতাজ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বরাত দিয়ে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, সকাল সাড়ে নয়টার দিকে মোটরসাইকেল যোগে জয়পুরহাট আসার পথে পাকরতলী নামকস্থানে ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফিরোজ মারা যান।