সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পেট্রল বোমা ও সহিংসতার কাছে শেখ হাসিনার সরকার নতিস্বীকার করবে না। প্রেট্টল বোমা মেরে আর সহিংসতা চালিয়ে সরকারকে সংলাপে বাধ্য করা যাবে না। বিএনপি-জামায়াত জোট জনগণকে তাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে না পেরে এখন চোরগোপ্তা বোমা হামলার আশ্রয় নিয়েছে। দেশে জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে কোন সংলাপ হবে না। যদি সংলাপ চান, সহিংসতা ছেড়ে আসুন।
শনিবার দুপুরে নোয়াখালীর কবিরহাট পৌর কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত একুশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে আলোচনা সভায় নোয়াখালী সদরের এমপি একরামুল করিম চৌধুরী বিশেষ অতিথি ছিলেন । অন্যদের মধ্যে কবিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুনানাহার শিউলী ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ বক্তব্য রাখেন।
ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ঘৃণার আগুন দিয়ে সহিংসতার আগুন নিভাতে হবে ।
