বিএনপি নেতা হানিফ গ্রেফতার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৫, ০১:৩০

বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মো. হানিফকে শনিবার ভোরে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে শেওড়াপাড়ায় গাড়ি পোড়ানোর ঘটনায় মিরপুর থানায় দায়ের করা একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে ডিবি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম মেজর (অব.) হানিফকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।