খালেদা জিয়া জামায়াতের নীতি ধারণ করেছেন : খাদ্যমন্ত্রী

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:২০


খাদ্যমন্ত্রী  এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া জামায়াতের নীতি ধারণ করে মহান শহীদ দিবসে শহীদ মিনারে না গিয়ে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল পালন করেছেন। মহান শহীদ দিবসে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন যখন শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে যায় তখন জামায়াত তাদের দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে।
কামরুল ইসলাম রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে ‘ খালেদার রোষানলে পুড়ছে মানুষ-পুড়ছে দেশ’ শীর্ষক মানববন্ধন ও সমাবেশে এ কথা বলেন।
জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট শামসুল হক টুকু।