নেত্রকোনায় ধর্ষণের দায়ে ৫ জনের ফাঁসি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ১৪:০০
 
নেত্রকোনা সদর উপজেলায় কিশোরীকে গণধর্ষণের দায়ে দুই ভাইসহ পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে নেত্রকোনা জেলা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড.এ কে এম আবুল কাশেম এই আদেশ দেন। 
আসামিরা হলেন- শামীম (৩৫), ভিকন (১৭), ভিকনের ভাই টিকন (২০), তাপস (১৮) ও রূপ মিয়া (৩৫)। এদের মধ্যে রূপ মিয়া পলাতক রয়েছেন। এছাড়া এখলাস নামে এক ব্যক্তিকে খালাস দেয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সনের ২০ জুলাই পূর্বধলার সাতপাটি গ্রামে বোনের বাড়িতে যাবার সময় সময় আসামিরা কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গণধর্ষণ করে। ২১ জুলাই পূর্বধলা থানায় ছয়জনকে আসামি করে নির্যাতনের শিকার ঐ কিশোরী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। এই মামলায় পুলিশ ২০০২ সনের ১১ আগষ্ট চার্জশিট দাখিল করে। উভয়পক্ষের সাক্ষ্য প্রমাণাদি গ্রহণান্তে আজ এই রায় দেয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোঃ সাইফুল আলম আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সুভাষ বণিক অজয়।