আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রথমবারের মতো রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ধানমন্ডি ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ‘আন্তঃবিশ্ববিদ্যালয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শণী’।বিশ্ববিদ্যালয়ের "কালচারাল ক্লাব"-র উদ্যোগে ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি এই প্রদর্শনী আয়োজিত হয়। এ আয়োজনে মোট ৫৬ প্রতিযোগীর ৬২টি শিল্পকর্ম প্রদর্শিত হয়। প্রদর্শনীতে স্বেচ্ছাসেবক গালিব ও রাব্বির সঙ্গে কথা বলে জানা যায় যে, পড়াশোনার বাইরে এ ধরনের প্রতিযোগিতা তাদের ভেতরের অন্তর্নিহিত প্রতিভা জাগিয়ে তুলতে সহায়ক।
উক্ত প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন বিটিভির প্রধান শিল্প নির্দেশক জাহিদ মোস্তফা ও চিত্রশিল্পী অশোক কর্মকার। প্রদর্শণীর শেষদিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিচারকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এম. এ. রেজওয়ান আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,"বর্তমান পেশাদার জীবনে মানুষের মধ্যে সৃজনশীলতা বাঁচিয়ে রাখতে হবে। তাহলেই মানুষ সন্ত্রাসবাদ থেকে দূরে সরে ভালো থাকতে পারবে|" প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে সাগর দে, মো: তরিকুল ইসলাম ও নাজমুল হুদা। কৃতজ্ঞতা স্বরূপ পুরস্কার লাভ করেন রিফাত সুরাইয়া ও তানজিনা ইসলাম।
