কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৪ নেতাকর্মী আটক

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৫, ১০:৪১


২০ দলীয় জোটের লাগাতার অবরোধে কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ৪ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বিএনপির দুইজন ও জামায়াত-শিবিরের দুইজন রয়েছে। কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-১) মাহবুবুর রহমান জানান, নাশকতারোধে এদের আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।