নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুক্তিযোদ্ধা নূর হোসেন হত্যা মামলায় নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত ও জেলা দায়রা জজ (প্রথম আদালত) এর বিচারক মামুনুর রশিদ এই আদেশ দেন।
তারা হলেন-নূর মোহাম্মদ আলী ওরফে নূরা, আহাম্মদ আলী, দিল মোহাম্মদ দিলা, আঃ কাইউম, সালাম, ইকবাল হোসেন, সফর আলী ও মোহর আলী। অন্য একজনের নাম পাওয়া যায়নি। রায় ঘোষণার সময়ে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের বাড়ি সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকাতে।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পিপি এম এ রহিম জানান, ২০০২ সালের ২০ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের মৌচাকের নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা নূর হোসেনকে ডেকে নিয়ে তাকে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নয়জনকে আসামি করে মামলা করে। ২৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই আদেশ দেয় আদালত।
