বিএনপি-জামায়াত গণহত্যা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৫, ১১:৪৩
 
বিএনপি-জামায়াত গণহত্যা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। খবর: বাসসের।
শেখ হাসিনা বলেন, হরতাল ও অবরোধের নামে বিএনপি-জামায়াত গণহত্যা চালাচ্ছে। তারা খুনের দায়ে অভিযুক্ত। আসলে এটা তো গণহত্যা। এটা কোনো মানুষের পক্ষে মেনে নেয়া সম্ভব নয়। আল্লাহ তাদের এই জঘন্য কাজ থেকে বিরত হতে সুমতি দিক।
তিনি বলেন, দেশের মানুষ বিএনপি-জামায়াতের এসব কর্মকাণ্ডে সাড়া না দেয়ায় তাদের উপর পেট্রোল বোমা মারছে।

সোসাইটি অফ প্লাস্টিক সার্জনস বাংলাদেশের সভাপতি সামন্ত লাল সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, সংগঠনের মহাসচিব অধ্যাপক আবুল কালাম এবং সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান অঞ্জন কুমার দেব বক্তব্য দেন।