টেকনাফে ১৬ হাজার পিস ইয়াবা ও পিস্তলসহ আটক ৪

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৫, ২৩:৪৫

টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১৬ হাজার ৪৮১ পিস ইয়াবা ও একটি পিস্তলসহ চারজনকে আটক করেছে বিজিবি ও পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, গতকাল বিকেল পাঁচটার দিকে বিজিবির একটি দল টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়াপাড়ার একটি করাতকলের কাঠের দোকানে অভিযান চালায়। এ সময় ৪ হাজার ৪৮১ ইয়াবা ও একটি দেশীয় পিস্তলসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো, টেকনাফ সদরের কচুবনিয়ার মো. ইব্রাহিম সিকদারে ছেলে মো. হারুন (৩৪), মিয়া হোসেনের ছেলে মো. নুর হোসেন (৩৫) এবং একই এলাকার পেটান আলীর ছেলে মো. ফরিদ আলম(৪০)।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইয়াবা ও অস্ত্র আইনে মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, একইদিন সকাল ছয়টার দিকে পুলিশের একটি দল টেকনাফ সদরের কচুবনিয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ইয়াসমিন (১৯) কে ৩ হাজার ইয়াবাসহ আটক করে। সে ওই এলাকার নূরুল আমিনের মেয়ে।
অন্যদিকে, একই দিন পুলিশের একটি দল টেকনাফ পৌরসভার অলিয়াবাদের শাপলা চত্তর এলাকায় সকাল নয়টার দিকে ইয়াবা নিয়ে আসার গোপন তথ্যের ভিত্তিতে একাটি ব্যাটারি চালিত অটোরিকসাকে (টমটম) থামানোর সংকেত দিলে চালকসহ একজন যাত্রী গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৯ হাজার পিস ইয়াবা পাওয়া যায় এবং গাড়িটি জব্দ করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।