রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:২১
 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। উপজেলার কর্ণগোপ নামক স্থানে শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুল কাদির (৭০), আকলিমা খাতুন (২৭), ইমন (৩) ও টেম্পু চালক মোজাম্মেল হক (৩৬)।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক মিয়া জানান, সকালে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে নরসিংদীগামী যাত্রীবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটানস্থলেই চারজন নিহত হন। আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।