বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৫, ১১:৪৭
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খালিশা কোটাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শ্যামল চন্দ্র (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শ্যামল একই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের জগদীশ চন্দ্রের পুত্র।
বিজিবি ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার ভোর ছয়টার দিকে উপজেলার খালিশাকোটাল সীমান্তের ৯৩৪ নং পিলারের পাশ দিয়ে বাংলাদেশি গরু ব্যবসায়ী শ্যামল গরু পাচার করছিলেন। এ সময় ভারতীয় বসকোটাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই শ্যামল নিহত হন। পরে সীমান্তের জিরো লাইনের বাংলাদেশের অংশ থেকে বিজিবি   লাশ উদ্ধার করে সকাল সাড়ে নয়টার দিকে ফুলবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
কুড়িগ্রামস্থ ৪৫ বিজিবি ব্যাটালিয়নের শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল মতির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দেয়া হয়েছে।