ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে নয়টার দিকে নিশ্চিন্তপুর আদিত্য জুয়েলার্সে এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- দোকান মালিক ভোলা দাস, কারিগর ভীম ও নকুল। তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দোকান মালিক ভোলা দাস জানান, দোকানের কাজে ব্যবহূত গ্যাসের চুলায় আগুন জ্বালালে হঠাত্ করেই গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।
