ফেনী পুলিশ সুপারের বাসভবনে ককটেল হামলা ঘটিয়েছে দুর্বৃত্তরা। একই সময় তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করা গাড়িতে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করেছে। পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ২টি পেট্রোল বোমা ও ককটেলসহ আবদুল কাদের (২২) নামে একজনকে আটক করেছে।
পুলিশ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় নাশকতাকারীর একই সময় ফেনী পুলিশ সুপার রেজাউল হকের বাসভবনের ভিতরে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িতে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করেছে। তারা পুলিশ সুপারের বাসভবনে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িতে তারা পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে।
পুলিশ ২টি পেট্রোল বোম ও ককটেলসহ আবদুল কাদের (২২) নামে একজনকে আটক করেছে। ককটেল বিস্ফোরনের সময় পুলিশ সুপার রেজাউল হক তার বাসভবনে ছিলেন।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল হক জানান, ২টি পেট্রোল বোমা ও ককটেলসহ ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছ।
