সহিংসতা বন্ধ করা জরুরি: অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:৪৯
 
 
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ বলেছেন,অস্ট্রেলিয়া বাংলাদেশের রাজনৈতিক শান্তিপূর্ণ পরিবেশ ফেরানোর জন্য সরকার ও সরকারের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনাকে এক গুরুত্বপুর্ন মাধ্যম বলে মনে করে। অস্ট্রেলিয়া মনে করে সহিংসতা বন্ধ করা জরুরি।
অস্ট্রেলিয়া বিএনপির সদস্যসচিব রাশেদুল হকের এক চিঠির জবাবে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ এমপি তার সরকারের এই মনোভাবের কথা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ, নেপাল ও ভুটান ডেস্কের পরিচালক সারা মরিয়টি মন্ত্রীর পক্ষে ই-মেইলের জবাব দেন।
অস্টেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে পাঠানো চিঠির জবাবে বলা হয়, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অস্ট্রেলিয়া সরকার বিশেষভাবে উদ্বিগ্ন। অস্ট্রেলিয়া সরকারের এই উদ্বেগের কথা ইতিমধ্যে বাংলাদেশের অস্ট্রেলিয়ান হাইকমিশন এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে। যাতে শান্তিপূর্ভাবে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য নিস্পত্তির কথা বলা হয়েছে।..প্রেস রিলিজ