এদিকে প্রথাবিরোধী লেখক ও বিশিষ্ট ভাষা বিজ্ঞানী অধ্যাপক হুমায়ূন আজাদের উপর হামলা দিবস এবং মুক্তমনা লেখক অভিজিৎ রায়ের হত্যার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে থেকে এক জঙ্গীবাদ বিরোধী আলোর মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
