পতিতাবৃত্তিকে বৈধতা দেবে না ভারত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৫, ২০:৩৪
 
ভারতের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণায়ের মন্ত্রী মেনকা গান্ধী শুক্রবার দেশটির পার্লামেন্টকে জানিয়েছেন, পতিতাবৃত্তিকে বৈধতা দেয়ার কথা সরকার ভাবছে না। শুক্রবার পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে লিখিত বক্তব্যে তিনি বলেন, ' না, এই ধরনের সিদ্ধান্ত নেয়ার কোনও কারণ নেই।' এই প্রসঙ্গে তিনি আরো বলেন, সরকার নারী ও শিশু পাচার রোধ ও যৌন হয়রানির শিকারদের পুনর্বাসনে সমন্বিত কার্যক্রম বাস্তবায়ন করছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া