পেট্রোলবোমায় আবারো দগ্ধ ৫, একজনের মৃত্যু

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৫, ০৮:২১
 
অবরোধের আগুনে আবারো দগ্ধ হলো পাঁচজন। এদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  নারায়ণগঞ্জের রূপগঞ্জে মালবাহী একটি ট্রাকে শুক্রবার রাতে পেট্রোলবোমা হামলায় এরা দগ্ধ হন।
অগ্নিদগ্ধরা হলেন- হেলাল উদ্দিন (২৫), সোহেল মিয়া (২৮), বিল্লাল হোসেন (২৬), আ.ছালাম (৩২) ও রাসেদ মিয়া (৩০)। এদের  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সালাম ভোর রাতে মারা যান।  শাহবাগ থানার উপপরিদর্শক মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।