অস্ট্রেলিয়ার দেয়া ১৫২ রানের লক্ষ্য তাড়া করে অবশেষে ১ উইকেটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। এই জয় পেতে তাদের খেলতে হয়েছে ২৩.১ ওভার বল, হারাতে হয়েছে ৯টি উইকেট। মিচেল স্টার্ক ২৮ রান দিয়ে একাই নিয়েছেন ৬ উইকেট। প্যাট কামিন্স ২টি ও ম্যাক্সওয়েল নেন ১টি উইকেট। এই জয়ের মধ্য দিয়ে নিউজিল্যান্ড চার ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ।
শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে খেলাটি শুরু হয়। এটি নিয়ে বিশ্বকাপে ৯ বার মুখোমুখি হয় এই দুটি দল। এরমধ্যে ৬টি জয় পায় আস্ট্রেলিয়া, ৩টিতে জয় পায় নিউজিল্যান্ড।
ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম ২১ বলে পূর্ণ করেন অর্ধশত। এটি বিশ্বকাপে তৃতীয় দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড । ১৮ বলে অর্ধশত রানের রেকর্ডটিও অবশ্য তার। অবশ্য ২৪ বলে খেলে আর কোনো রান যোগ না করে প্যাট কামিন্সের বলে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন ম্যাককালাম ।
এরআগে টসে জিতে ব্যাটিংয়ে ট্রেন্ট বোল্টের বোলিং তাণ্ডবে ৩২.২ ওভারে ১৫১ রানে গুঁড়িয়ে যায় অস্ট্রেলিয়া। বোল্ট ২৭ রান খরচ করে নেন ৫ উইকেট। টিম সাউদি ও ভেট্টরি নেন দুটি উইকেট। অপরটি নেন এনডারসন।
খেলার শুরুতে অস্ট্রেলিয়ার উড়ন্ত সূচনায় পেসার টিম সাউদি আঘাত হানেন। এরপর আর দাঁড়াতে পারেনি অজিরা। ২.২ ওভারে অজিদের যখন সংগ্রহ ৩০ রান তখন সাউদি ওপেনার ফিঞ্চকে বোল্ড করে সাজ ঘরে পাঠান। দলীয় ৮০ রানে আঘাত হানেন ড্যানিয়েল ভেট্টরি। তিনি ফেরান ওয়াটসনকে। এর পরেরর ওভারেই অপর ওপেনার ওয়ার্নারকে এলবির ফাঁদে ফেলেন সাউদি।
