আইসিইউতে লতিফ সিদ্দিকী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:০১
 
 
সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের আইসিইউতে (নিবিঢ় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তর করা হয়েছে। শনিবার সকালে হাসপাতালের কেবিন ব্লকে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে জরুরি ভিত্তিতে আইসিইউতে নেয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী এ খবর নিশ্চিত করেছেন।
 
ফরমান আলী বলেন, ‘সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গত ৬ জানুয়ারি থেকে বিএসএমএমইউতে উচ্চরক্তচাপ এবং বুকে ব্যাথার দরুন চিকিৎসাধীন রয়েছেন।
আজ সকাল নয়টায় হাসপাতালের কেবিন ব্লকে চিকিৎসাধীন অবস্থায় তিনি অকস্ম্যাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়।’ তিনি আইসিইউতে ডা. সজল ব্যানার্জীর তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বলেও তিনি জানান।
 
উল্লেখ্য, মুসলমানদের ধর্মীয় অনুভ’তিতে আঘাত করে পবিত্র হজ্ব এবং তাবলীগ জামায়াত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় এ সংক্রান্ত একটি মামলায় গত ২৫ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী গ্রেফতার হন। পরবর্তীতে আদালত তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন।