শিবগঞ্জে ১ ডাকাতকে ধরে পুলিশে দিল জনতা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৫, ২৩:২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আড়গাড়া হাট এলাকায় এক ডাকাতকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে তুলে দিয়েছে স্থানীয়রা। শনিবার রাত ৮ টার দিকে আড়গাড়া হাট এলাকায় ডাকাত কানু(৩৫)কে স্থানীয়রা জনতা ধরে থানায় খবর দেয়। কানু শিবগঞ্জ উপজেলার ধাইপুকুরিয়া ইউনিয়নের পাল্লাসবাড়ী গ্রামের কসিম উদ্দীনের ছেলে। পরে শিবগঞ্জ থানার এস আই সাইফুল ইসলাম গিয়ে কানুকে ধরে থানায় নিয়ে আসে। এস আই সাইফুল জানান কানুর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।