ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের হাতিল বাজারে অগ্নিকাণ্ডে আটটি দোকান ঘর ছাই হয়ে গেছে। রবিবার ভোররাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি মনোহারী দোকানে টর্চ লাইটে চার্জ দেয়ার সময় শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে শরিফুলের মাছের খাদ্যের দোকান , নিতাই দাসের শুটকির দোকান , জসিম মিয়া , আলামিন, তপন দাস , দুলাল মিয়া, আক্কাস আলী ও রহমত আলীর মনোহারী দোকান পুড়ে ছাই হয়ে যায়।
মুক্তাগাছা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণ আনার আগেই সাড়ে চার লক্ষাধিক টাকার মালামাল ছাই হয়ে গেছে।
