জয়পুরহাটে দুই বাসে আগুন, হেলপার দগ্ধ

আপডেট : ০১ মার্চ ২০১৫, ১৫:০৮
 
জয়পুরহাটের আক্কেলপুর বাসস্ট্যান্ডে দুইটি আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের মধ্যে  ঘুমিয়ে থাকা হেলপার দগ্ধ হয়। রবিবার ভোরে এই ঘটনা ঘটে। রতন জেলার দুপচাঁচিয়া উপজেলার ইসমাইলপুর গ্রামের আসগর আলীর ছেলে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান,  রবিবার ভোর সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে দুইটি মটরসাইকেলে করে ছয় দুর্বৃত্ত আক্কেলপুর বাসস্ট্যান্ডে আসে। তারা দাঁড়িয়ে থাকা খলিশ্বর-২ নামে একটি বাসে ও কেতন-৩ নামে অন্য একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দগ্ধ হেলপার রতন (১৮)-কে গুরুতর অবস্থায় প্রথমে আক্কেলপুর হাসপাতালে এবং পরে  বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।