গাজীপুরে বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ৩

আপডেট : ০১ মার্চ ২০১৫, ১২:০৭
গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে পাঁচ কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের বিষ্ণু মুর্তি উদ্ধার করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, মামুন, এখলাছ মল্লিক ও আতাহার আলী।
রবিবার সকালে আটককৃতদের টংগী থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, দত্তপাড়া এলাকায় লেদু মোল্লা রোডের একটি বাড়িতে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি লুকিয়ে রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব শনিবার রাতে ওই বাড়িতে অভিযান চালায়। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মুর্তিটি উদ্ধার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে  মামলা হয়েছে।