পোশাক কারখানায় আগুন

আপডেট : ০১ মার্চ ২০১৫, ১৫:৩২
আশুলিয়ায় হামিম গ্রুপের একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কে প্রায় ৩০ শ্রমিক আহত হন। আহতদের স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
রবিবার বেলা ১১টায় আশুলিয়ার নরসিংহপুর এলাকার 'নেক্সট কালেকশন' নামে একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জনিয়েছেন, বেলা ১১টায় আশুলিয়ার ওই পোশাক কারখানার ৩য় তলায় মেশিনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ খবর কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকেরা তাড়াহুড়া করে নামতে গিয়ে পদদলিত হয়ে প্রায় ৩০ শ্রমিক আহত হন। পরে কারখানার অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলে কারখানা কর্তৃপক্ষ।