নারায়ণগঞ্জে পৃথক অভিযানে সোয়া ১০ লাখ টাকার হেরোইনসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাত এবং রবিবার বিকালে এ অভিযান চালানো হয়।
ডিবির এস আই মাজহারুল ইসলাম জানান—রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে রিনা বেগম (৪০) নামের এক নারীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার মূল্য প্রায় ১০ লাখ টাকা। রিনা সানারপাড় এলাকার আলাউদ্দিনের স্ত্রী।
এর আগে শহরের ২ নং রেলগেট এলাকায় ফেরি করে হেরোইন বিক্রিকালে শনিবার দিনগত রাতে কামরুজ্জামান খোকন (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে। তার কাছ থেকে প্রায় ২০ হাজার টাকার ২০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। আটককৃত কামরুজ্জামান খোকন পশ্চিম মাসদাইল এলাকার হাবিবুর রহমানের ছেলে।
