অভিজিৎ হত্যা তদন্তে সহায়তায় এফবিআই

আপডেট : ০১ মার্চ ২০১৫, ২১:৩১
লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড তদন্ত করতে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার প্রস্তাবে সম্মত হয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী রবিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
হত্যাকাণ্ডের পর তিন দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে না পারার পর এই সিদ্ধান্ত জানানো হল। হত্যাকাণ্ডের পরই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মার্কিন নাগরিক অভিজিৎ হত্যার তদন্তে সহায়তার কথা জানিয়েছিলেন।