নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয় পাশে বিজিবির টহল গাড়ি সামনে দুটি হাত বোমার বিস্ফোরণ ঘটেছে। রোববার রাত সোয়া ৯টায় এ ঘটনার পর পুলিশ বিএনপি কার্যালয়ের নিচতলা থেকে সন্দেহভাজন দুইজন যুবককে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আলী বেগ এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল রাত সোয়া ৯টার দিকে ডিআইটিতে বিএনপি কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু সড়কে আসলে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে বিজিবি ও পুলিশ সদস্যরা দ্রুত বিএনপি কার্র্যালয়ের নিচতলা থেকে দুই যুবককে সন্দেহ করে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটককৃত লিটন (২৫) শহরের দেওভোগ দাতা সড়ক ও অপরজন রাসেল মিয়া (২৫) দেওভোগ চেয়ারম্যান বাড়ি এলাকাতে বসবাস করেন।
